SIR নিয়ে নতুন পদক্ষেপ কমিশনের

ডেস্ক: SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিতর্ক চলছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের অনেককেই নাম ফেরানোর জন্য আবেদন করতে হচ্ছে। এই আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দেওয়া এবং অনলাইনে আপলোড করা নিয়ে সমস্যাও সামনে এসেছে। এর মধ্যেই BLO অ্যাপে নতুন একটি অপশন যোগ করেছে নির্বাচন কমিশন। তবে এই অপশনে ঠিক কী কী নথি আপলোড করা যাবে, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন।নতুন ভাষা শিখুন

নির্বাচন কমিশনের BLO অ্যাপে ‘Documents Upload Against The Appeal’ নামে একটি নতুন অপশন যোগ করা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর যাঁরা আপিল করছেন, তাঁদের জমা দেওয়া নথি এই অপশনের মাধ্যমে অনলাইনে আপলোড করতে পারবেন BLO-রা।

এর আগে SIR প্রক্রিয়ার শুরুতে BLO-রা নথি আপলোড করতেন। কিন্তু পরে নানা বিতর্কের কারণে এই কাজ বন্ধ ছিল। এবার ফের সেই সুযোগ চালু করা হচ্ছে। তবে এই ব্যবস্থার সঙ্গে ট্রাইব্যুনালের কোনও যোগ নেই। অন্যদিকে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং যাঁরা বিবেচনাধীন ভোটার নন, তাঁরা ফর্ম ৬ পূরণ করে নাম তোলার আবেদন করতে পারবেন বলে আগেই জানিয়েছিল কমিশন।

SIR-এর শুনানির সময় নথি জমা দেওয়া নিয়েও সমস্যা দেখা দেয়। ট্রাইব্যুনালের কয়েকজন বিচারক নির্বাচন কমিশনকে জানান, আপিলের পোর্টালে বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে। সেখানে অতিরিক্ত নথি আপলোড করা এবং অনলাইনে শুনানি করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ফলে বিচার প্রক্রিয়াতেও সমস্যা হচ্ছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটারদের আবেদন যাচাই করার পর ট্রাইব্যুনাল নতুন নথি গ্রহণ করতে পারবে। কিন্তু পোর্টালের সমস্যার কারণে অনলাইনে নথি জমা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা কঠিন হচ্ছিল। সেই সমস্যা কমাতে অনলাইন ব্যবস্থায় কিছু পরিবর্তন আনে কমিশন। এবার BLO অ্যাপে নতুন অপশন যোগ করা হল। তবে আবেদনকারীদের সমস্ত তথ্য এই অ্যাপে আপলোড করা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *