কলকাতায় আবার বাড়লো গ্যাসের দাম !

ডেস্ক: শুধু কলকাতায় নয়, গোটা দেশেই এখন জ্বালানি সংকট। এলপিজি গ্যাসের হাহাকার। পরিস্থিতি এমনই যে, শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এমনকী হস্টেলেও রান্নার বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। এসবের মধ্যেই এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। বাদ যায়নি অটোর গ্যাসও।

মার্চেই ৫ টাকা বেড়ে গ্যাসের দাম হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। এবার তা বেড়ে দাড়াল ৭০ টাকা ৬৮ পয়সা। ফলে শহরের বিভিন্ন রুটে অটোর ভাড়াও ৫-১০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে বাড়িতে রান্নার গ্যাস বুকিংয়ে নানা জটিলতা। পরিস্থিতি মোকাবিলায় ডিলারদের গ্যাস ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত, স্কুলের মিড-ডে মিল, আইসিডিএস ও হাসপাতালের সরবরাহ যাতে ব্যাহত না হয়, তার জন্য এবার SOP চালু করেছে নবান্ন। সঙ্গে হেল্পলাইন নম্বরও। প্রয়োজনে গ্রামীণ এলাকার খোলা বাজারের মাধ্যমে কেরোসিনের জোগান বাড়ানো হবে। পরিবহণে CNG ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *