যুবসাথী প্রকল্প আবার কবে আবেদন করতে পারবেন ,জানুন বিস্তারিত ভাবে !

ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে ২১ বছর-৪০ বছর বয়স পর্যন্ত সকল যুবক-যুবতীদের জন্য নতুন একটি প্রকল্পের আয়োজন করেছেন। সেই প্রকল্পের নাম দিয়েছে যুবসাথী প্রকল্প । এই প্রকল্পে প্রতিটি যুবক-যুবতীর প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন বলে জানানো হয়। তবে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে নানা ধরনের অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ ও সমস্যা সমাধান করার জন্য প্রশাসনের তরফ থেকে এই হেল্প ডেক্সট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যুব সাথী প্রকল্পে এত বিপুলসংখ্যক আবেদন হওয়ার কারণে বহু মানুষই নিজেদের নথিপত্র যাচাইয়ের আপডেট ঠিকমতো পাচ্ছিলেন না। যার ফলে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছিল। এবার সেই সকল প্রশ্ন এবং সমস্যার সমাধানের জন্য প্রশাসনের তরফ থেকে হেল্প ডেক্স নম্বর চালু করা হল।
জানা যায় এই হেল্পডেস্কের সুবিধা পেতে হলে আপনাকে নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে। এছাড়াও এই নম্বারটি সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি শনি, রবিবার সহ সরকারি ছুটির দিন এই পরিষেবা বন্ধ রাখা হবে। তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যুব সাথী নিয়ে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিয়ম ও যোগাযোগ ব্যবস্থা কার্যকারী থাকবে।
নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীরা তাদের সকল প্রশ্নের উত্তরের জন্য ৬২৯২২৪৮৮৮ নম্বরটিতে ফোন করে সকল প্রশ্নের উত্তর পাবেন। পাশাপাশি আবেদনকারীরা এই একই নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে নিজেদের অভিযোগ অথবা জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
এছাড়াও আনুষ্ঠানিক ও লিখিত অভিযোগ এর মাধ্যমে আবেদনকারীরা নির্দিষ্ট ইমেইল আইডির সাহায্যে তাদের সমস্ত প্রশ্ন করার সুযোগ পাবেন। এর জন্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এই পদক্ষেপের ফলে লিখিত অভিযোগ জমা দেওয়া অনেকটা বেশি সহজ হবে বলে মনে করা হচ্ছে ।

