কলকাতা সহ একাধিক জেলায় ঝড় ,বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক: আজও ঝড় বৃষ্টির দুর্যোগ। শিলা বৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এপ্রিল মাসের বাকি কটা দিন বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টি চলবে রাজ্যের সব জেলাতে।

দক্ষিণে আজ কালবৈশাখী ও শিলাবৃষ্টির যুগলবন্দী। আজ সাময়িকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কিছু জেলাতে। ঝড়-বৃষ্টিতে এবং মেঘলা আবহাওয়ায় গতকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ আরও কিছুটা হ্রাস পাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। দ্বিতীয় দফার নির্বাচনের আগেই পারদ নেমে সহনীয় পরিবেশে তৈরি হবে ভোটের ৭ জেলায়।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কালবৈশাখীর সতর্কতা। নির্বাচন রয়েছে এমন চার জেলাতে কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে আজ বিকেল বা সন্ধ্যের দিকে। নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। একই পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা।

ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টির কারণে আগামী দুই তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে।

আজ মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে। এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি থাকবে। মেঘলা আকাশ ও দমকা বাতাসের কারণে অস্বস্তি কমতে পারে। দুপুরের পর সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *