বিজেপি জিততে নবান্নে কেন্দ্রীয় বাহিনী !

ডেস্ক: বিজেপি জিততেই পদক্ষেপ নেওয়া শুরু । নবান্ন-সহ সরকারি অফিসে নজরদারি শুরু। ফাইল নিয়ে বেরনো আটকাতে বিশেষ নজরদারি। নবান্নে ঢোকা-বেরনোর রাস্তাগুলিতে নজরদারি চলছে। রাজ্যের যত সরকারি অফিস আছে, সেখান থেকে যাতে কোনও ফাইল লোপাট করা না যায়, তার জন্যই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে। সরকারি কর্মীদের ব্যাগও দেখা হচ্ছে। মুখ্যসচিবের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছিল, কাগজ সরানো বা নথি নষ্ট যেন না হয়, তা দেখতে হবে। তার পরই এমন পদক্ষেপ।

কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, পুলিশও পৌঁছেছে নবান্নে। যত কর্মী ঢুকছেন এবং বেরোচ্ছেন, তাঁদের প্রত্যেককে সার্চ করা হচ্ছে। দেখা হচ্ছে, কোনও ফাইল নিয়ে ঢুকছেন বা বেরোচ্ছেন কি না। অন্য সরকারি অফিসগুলিতেও কড়া নজরদারি চলছে। নবান্নের সব ঢোকা-বেরনোর রাস্তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশও তল্লাশি চালাচ্ছে, যাতে সরকার বদলের মুহূর্তে কোনও ফাইল লোপাট না হয়ে যায়। সমস্ত সরকারি অফিসের নিরাপত্তা বাড়ানো হচ্ছে, যাতে কোনও ফাইল লোপাটও না হয়, নতুন কোনও ফাইল ঢোকানোও না যায়।

যত সরকারি কর্মী ঢুকছেন, বেরোচ্ছেন ব্যাগে তল্লাশি চলছে। সূত্রের খবর, চিটফান্ড থেকে শিক্ষা নিয়োগ দুর্নীতি, আরও কিছু কেলেঙ্কারি হয়েছে কি না, তা দেখার জন্য ফাইলপত্র খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সরকার বদলের মুহূর্তে সেই সব ফাইল যাতে সরিয়ে ফেলা না যায়, নবান্ন এবং গুরুত্বপূর্ণ সরকারি অফিস থেকে যাতে কিছু বের করে নিয়ে না নেওয়া যায়, কিছু যাতে নিয়ে ঢোকা না যায়, তার জন্যই সতর্কতামূলক ভাবে এই ব্যবস্থা।

শুধু নবান্নের বাইরে নয়, আজ নবান্নের ভিতরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। এতদিন এই ছবি দেখা যেত না সেখানে। নবান্নে ঢোকা-বেরনোর পথে কেন্দ্রীয় জওয়ানরা মোতায়েন রয়েছেন। পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে সব নিচ্ছেন তাঁরা। এক কর্মী বলেন, “ব্যাগ চেক করা হল, বডি সার্চ করা হল। দেখা হল ফাইলপত্র।” অন্য দিন এসব হতো না বলে জানালেন ওই কর্মী। যাঁরা নবান্নে ঢুকছেন, সেখান থেকে বেরোচ্ছেন, তাঁরা সত্যি সত্যিই নবান্নের কর্মী কি না, দেখা হচ্ছে পরিচয়পত্রও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *