অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ শুরু কাল থেকে ,জানালেন মুখ্যমন্ত্রী

ডেস্ক:মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ তৃণমূলের বিধায়ক, সাংসদের। উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি জেলা নিয়ে পর্যালোচনা বৈঠক। এদিন সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন বেশ কয়েকটি বিষয় নিয়ে।

এদিন তিনি বলেন, ‘প্রশাসনিক বৈঠকে ঠিক করা হয়েছে সব জায়গায় জনকল্যাণ শিবির হবে। চালু থাকা এবং আগামী দিনে আসতে থাকা সব স্কিম আমরা বেনিফিট মানুষকে দেব। ১৫, ১৬ এবং ১৭ জুন এই শিবির হবে। ভারত সরকার ও রাজ্য সরকারের আটকে থাকা সমস্ত স্কিমের সুবিধা পাবেন মানুষরা। পশ্চিমবঙ্গে যোগা দিবস পালন হবে উৎসবের মতো। সবাই এটা পালন করবে। ছবি তোলার জন্য যোগা পালন করতে যাবেন না। প্রোটোকল মেনে আয়ুষ দফতরের নিয়ম মেনে করুন। আয়ুষ দফতরকে স্বাস্থ্য থেকে আলাদা করা হবে, দায়িত্ব দেওয়া হবে একজন অফিসারকে’।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘কাল বিকেলে ফর্ম প্রকাশিত হবে, সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ করতে হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট হবে, তত তাড়াতাড়ি সুবিধা পাবেন। এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার চলবে। স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা, এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় আনা হবে। আগামকাল বিকেলে নবান্ন থেকে সকলের উপস্থিতিতে একটি ফর্ম পাবলিশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য পূরণ করতে হবে। কাল সব বিস্তারিত বলব। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া কাল থেকেই শুরু হয়ে যাবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে, তেমন তেমন ৩০০০ টাকা ঢুকবে। আয়ুষ্মান ভারতে কনভার্ট না হওয়া পর্যন্ত স্বাস্থ্য সাথী চলবে, তেমনই লক্ষ্মীর ভাণ্ডার কন্টিনিউ হচ্ছে। অফলাইন এবং অনলাইন থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *