মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা KYC করার রইলো সহজ উপায়ে

ডেস্ক কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য বীমা যোজনা আয়ুষ্মান ভারত। যদিও এই প্রকল্প সবার জন্য নয়। এই বিমান সুবিধা পেতে গেলে আপনাকে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। পাশাপাশি সকল রাজ্যবাসী এর সুবিধা পাবেন না।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না, তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা । এই প্রকল্প বছরে পাঁচলক্ষের নগদবিহীন স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিজের এবং পরিবারের সদস্যদের কেওয়াইসি সম্পূর্ণ করা।আপনি বাড়িতে বসে মাত্র ১০ মিনিটের স্মার্টফোন বা ল্যাপটপের সাহায্যে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সবার প্রথমে ন্যাশনাল হেল্প অথরিটি অফিসিয়াল বেনেফিশিয়ারি পোর্টালে যেতে হবে। চাইলে আপনি নিজের মোবাইল ফোনের গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।
এরপর পোর্টাল অথবা অ্যাপে বেনিফিশিয়ারি হিসাবে নিজের বৈধ মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি সঠিক স্থানে বসিয়ে পূরণ করে পোর্টালে প্রবেশ করুন। এরপর রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ, জেলার নাম ও ব্লকের নাম নির্বাচন করতে হবে। তারপর সার্চ অপশনে গিয়ে আপনার আধার কার্ডের নম্বর বা রেশন কার্ডের নম্বর টাইপ করে পারিবারিক বিস্তারিত তথ্য খুঁজে বার করতে হবে।
এবার আপনার বা আপনার পরিবারের নাম তালিকায় থাকলে নামের পাশে থাকা কেওয়াইসি বাটনটি ক্লিক করতে হবে। তারপর আধার ভেরিফিকেশন করতে হবে। এরপর মোবাইলে ওটিপির মাধ্যমে খুব সহজেই এই ধাপটি পূরণ করুন। এরপর একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আবেদনকারী সম্পূর্ণ বিবরণ দিতে পারবেন। সেখানে ছবি তোলার অপশন থাকবে ও মোবাইল ক্যামেরার মাধ্যমে সরাসরি ছবি তুললে আপলোড করে আবেদনটি সাবমিট করতে হবে। তাছাড়া কেওয়াইসি করতে পারিবারিক প্রত্যেক সদস্যের নিজস্ব বৈধ আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
পাশাপাশি রাজ্য সরকারের ডিজিটাল রেশন কার্ড থাকাও একান্তই প্রয়োজন। পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম তার প্রমাণস্বরূপ স্বঘোষিত আয়ের শংসাপত্র জমা দিতে হবে। আর বৈধ ও সক্রিয় আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর, একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবিও ঠিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি পত্র হাতের কাছে রাখা একান্তই প্রয়োজন।

