ধেয়ে আসছে কালবৈশাখী ,হলুদ সতর্কতা জেলাগুলিতে !

ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

আগামী দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে; পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পঙে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে কালবৈশাখীর পূর্বভাস ও বজ্রপাতের আশঙ্কা থাকছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।