গঙ্গায় নৌকা চড়লেন প্রধানমন্ত্রী !

ডেস্ক: সকালে গোয়ালিয়র ঘাটে গঙ্গায় নৌকা চড়লেন প্রধানমন্ত্রী। নদীর উপরে পশ্চিমবঙ্গের উন্নতির অঙ্গীকার, পোস্ট প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর কথায়, ‘কলকাতা থেকে আরও কিছু মুহূর্ত। হুগলি নদীতে সত্যিই এক অনবদ্য সকাল। হুগলী তীরের আরো কিছু ছবি।’

পোস্টে মোদি লিখেছেন, ‘এই পুণ্যতোয়া গঙ্গার ছবি তোলার একটু চেষ্টা করলাম। খুব কাছ থেকে বিদ্যাসাগর সেতু আর হাওড়া ব্রীজও দেখলাম’।

মোদির কথায়, ‘প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায়, গঙ্গা যেন বাংলার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয়। পবিত্র গঙ্গা জল সমগ্র সভ্যতার চিরন্তন চেতনা বহন করে চলেছে’।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সকালে কলকাতায় আমি হুগলি নদীর তীরে কিছু সময় কাটিয়েছি—মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক সুযোগ হিসেবে’।

এছাড়াও দেখা হয়েছে প্রাতর্ভ্রমনকারী ও নৌকাচালকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, নৌকাচালকদের কঠোর পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। হুগলির তীরে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি সমাজের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।