নির্বাচনীয় প্রচারে পুজো দিলেন প্রধানমন্ত্রী ,ঠনঠনিয়া সিদ্ধেশরী কালীবাড়িতে।

ডেস্ক :দ্বিতীয় দফার প্রচারে এসে কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর। তাঁর আগে পুজো দিলেন।
ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দেন প্রধানমন্ত্রী। এরপরই বি কে পাল অ্যাভিনিউ থেকে খন্না মোড় পর্যন্ত রোড শো করেন নরেন্দ্র মোদি।
বিধানসভা দ্বিতীয় দফার নির্বাচনে আগামীকাল শেষ প্রচার। তার আগে শেষ সন্ধের প্রচার রবিবারই। তাই বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রচারে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
বিডন স্ট্রিট থেকে শুরু হয়ে বি কে পাল অ্য়াভেনিউ হয়ে শোভাবাজার মেট্রো হয়ে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদিকে দেখতে উপছে পড়েছে রাস্তার দু’ধারে মানুষের ভিড়। হাত নাড়তে নাড়তে সবার অভিবাদন গ্রহণ করে নেন নরেন্দ্র মোদি।
এদিন রোড শো করার আগে ঠাকুরনগরের সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বার্তা দিয়েছিলেন, ‘প্রথম দফার ভোটে চমৎকার করে দেখিয়েছে রাজ্যবাসী’ ‘দ্বিতীয় দফায় সেই রেকর্ড ব্রেক করতে হবে।’
প্রথম দফাতেই তৃণমূলের অহঙ্কার চুরমার হয়ে গেছে। বাংলায় বিজেপি সরকারের ক্ষমতায় আসা নিশ্চিত’, ঠাকুরনগরের সভায় হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *