ঝড় বৃষ্টির তান্ডব বাড়বে বিকাল থেকে , দক্ষিণবঙ্গের ৯জেলায় জারি সতর্কতা

ডেস্ক: আবহাওয়া দপ্তর বলছে, আজ দিনভর বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলা ভিজতে পারে। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। আপাতত ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার অবধি ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কা। আজ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে।

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। বৃষ্টি ও ঝড়ের পাশাপাশি রয়েছে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের বিশেষজ্ঞদের সতর্কতা, দুর্যোগের সময় কোনও অবস্থাতেই খোলা আকাশের নীচে বা গাছের তলায় আশ্রয় নেওয়া যাবে না। সুরক্ষিত পাকা বাড়ির ভেতরে থাকার কথা বলা হয়েছে।

উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা ওপরের দিকের পাঁচ জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহন্তে বাড়বে দুর্যোগ। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *