রাজ্যে ফের নিম্নচাপ?কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা ?কি আপডেট দিলো আবহাওয়া দপ্তর ?

ডেস্ক: আগামী ২৬ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বিস্তারিত পূর্বাভাস প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া দফতর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী দু’সপ্তাহে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ থেকে ডিপ্রেশন বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে
আবহাওয়া দফতরের মতে, আগামী ৯ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা ডিপ্রেশন তৈরির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না। তবে এর অর্থ এই নয় যে বৃষ্টি থেমে যাবে। বর্তমানে উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাও সক্রিয়। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ডিপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা নেই।
বর্ষা সক্রিয় থাকবে।উত্তরবঙ্গে মাঝেমধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।
আবহবিদদের মতে, নিম্নচাপ না থাকলেও বর্ষার অক্ষরেখা এবং উচ্চস্তরের ঘূর্ণাবর্ত সক্রিয় থাকলে পশ্চিমবঙ্গে নিয়মিত বৃষ্টি হতে পারে। ফলে আগামী কয়েকদিন গরমের অস্বস্তি কিছুটা কমলেও, আর্দ্রতার কারণে ভ্যাপসা আবহাওয়া বজায় থাকতে পারে।

