মাসের প্রথম দিনেই এক ধাক্কায় অনেকটা কমেগেলো রান্নার গ্যাসের দাম

ডেস্ক: বহুদিন পর স্বস্তির নিঃশ্বাস ব্যবসায়ীদের। বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে বড় কাটছাঁট করল সরকার। বিভিন্ন মেট্রো শহরের পাশাপাশি, কলকাতায় সবথেকে বেশি কমে গেল বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। একেবারে ২০৯ টাকা কমল ১৯ কেজি সিলিন্ডারের দাম।
মাসের শুরুতেই এটা স্বস্তির খবর বইকি। ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কলকাতায় ২০৯ টাকা এবং দিল্লিতে ২০২ টাকা কমানো হল। নতুন রেট চার্ট অনুসারে আজ থেকে কলকাতায় ১৯ কেজির একটি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম হবে ২,৮৭২.৫০ টাকা।
তবে গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক LPG-র দাম কমায় রেস্তোরাঁ, হোটেল, রাস্তার ধারের খাবারের দোকান, ক্যাটারিং পরিষেবাসহ বাণিজ্যিকভাবে LPG-নির্ভর বিভিন্ন ব্যবসার পরিচালন খরচ কিছুটা কমবে। এর ইতিবাচক প্রভাব উপভোক্তাদের ওপরও পড়তে পারে।

