খুলেগেলো অন্নপূর্ণা যোজনার পোর্টাল ,যারা এখনো টাকা পাননি কি করবেন ?

ডেস্ক: খুলে গেল ‘অন্নপূর্ণা যোজনা’র পোর্টাল। যাবতীয় দুশ্চিন্তার দিন শেষ এবার। সব প্রশ্নের উত্তর মিলবে এবার। এর মধ্যেই বাংলার যোগ্য মহিলারা পেয়েগেছে ৩০০০ টাকা। যাঁরা ১৭ তারিখ থেকে এখনও পর্যন্ত টাকা পাননি, তাঁদের টাকা আজকের মধ্যেই ঢুকে যাবে।

আগস্টেই টাকা পাবেন কিনা, কেন আবেদন বাতিল হল, আদৌ আপনার ফর্ম ভেরিফিকেশন হল কিনা, আপনি যোগ্য কিনা, তা এবার জানা যাবে খুব সহজেই।

গতকাল, বুধবার রাত থেকেই ‘অন্নপূর্ণা যোজনা’র পুরনো পোর্টাল খুলে গিয়েছে।
সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ঢুকে এবার বাড়িতে বসেই দেখে নিতে পারবেন ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদনের স্ট্যাটাস। পাশাপাশি যদি এখনও পর্যন্ত টাকা না পান, সেই সংক্রান্ত অভিযোগ জানাতেও পারবেন।

ফর্ম ভেরিফিকেশনের পর আপনাকে যোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছে। তা সত্ত্বেও কেন ঢুকল না টাকা? সেই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এই পোর্টালে গিয়ে।

শুধু তাইই নয়, আবেদন যদি বাতিল হয়ে যায়, তারপরেও নতুন করে আবেদনের সুযোগ রয়েছে। আপনি আবারও ক্লেম করতে পারবেন এই পোর্টালে গিয়ে।

যদি আপনার ফর্ম বাতিল হয়ে যায়, তাহলে নতুন করে আবেদনের সুযোগ পাবেন সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে। তবে নতুন আবেদনকারীদের ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে।

প্রথমেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যান। এরপর সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন অপশনে গিয়ে অ্যাকসেস সিটিজেন পোর্টালে যান। সেখানে নিজের জেলা বেছে নিন।‌এরপর মোবাইল নম্বর দিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠান। সেই ওটিপি দিয়ে লগ ইন করলেই পোর্টালে খুলে যাবে। যেখানে আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *