সেপ্টেম্বর এর শুরুতেই বদল হতে পারে রান্নার গ্যাসের দাম!

ডেস্ক: নতুন মাসের শুরুতেই বাড়তে পারে গ্যাসের দাম। ইতিমধ্যেই আনাজপাতির দাম বেড়েছে। দেশ জুড়ে পেঁয়াজ, চিনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। দাম নিয়ন্ত্রণে তৎপর হয়েছে সরকার। ভর্তুকি যুক্ত দামে প্রয়োজনীয় সামগ্রী বিক্রি তে সরকারি তৎপরতা লক্ষ করা গিয়েছে।পাশাপাশি, জানা গিয়েছে নতুন মাসে বদল আসতে পারে এয়ারপোর্টের নিয়মবিধিতেও।
প্রতি মাসের শুরুতেই এলপিজি গ্যাসের দামে বদল আনে তেল বিপণনি সংস্থাগুলি। শুরুতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০২ টাকা কমানো হয়েছিল। বাড়ির রান্নার গ্যাসের দামে তেমন কোনও বদল আনে নি সংস্থা গুলি। এবার আন্তর্জাতিক ও দেশের পরিস্থিতির প্রেক্ষিতে সেই দামে কোনও বদল আসে কিনা তাই দেখার।
সংস্থাগুলির তরফে জানানো হয়েছিল এবার বাধ্যতামূলক কেওয়াইসি সংযুক্তি করণ। না হলে বন্ধ হবে গ্যাস পরিষেবা। ইতিমধ্যেই গ্রাহকদের জন্য বাড়ানো হয়েছে ই-কেওয়াইসির সময়সীমা। আগস্টের ২৩ থেকে বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে ১ সেপ্টেম্বর থেকে এলপিজি গ্যাস পেতে সমস্যায় পড়বেন উপভোক্তারা। তাই জলদিই সেরে ফেলতে হবে এই প্রক্রিয়া।

