নিখরচায় রাজ্য সরকার এর তরফ থেকে ঘোরানো হচ্ছে সোমনাথ মন্দির,থাকছেন রাজ্যের পর্যটন মন্ত্রীও

ডেস্কঃ সোমনাথ মন্দিরের ১০০০ বছরের ঐতিহ্য স্মরণে দেশজুড়ে পালিত হচ্ছে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’।
আর সেই কর্মসূচির অংশ হিসেবেই সোমনাথের উদ্দেশ্যে শনিবার বেলা ১২টায় কলকাতা রেল স্টেশন থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ট্রেনটির। সোমনাথ মন্দিরের দীর্ঘ ঐতিহ্যকে সামনে রেখে দেশজুড়ে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এর সঙ্গে যুক্ত কর্মসূচির অংশ হিসেবেই এই বিশেষ তীর্থযাত্রার আয়োজন করা হয়েছে।
কলকাতা থেকে যাত্রা শুরু করে তীর্থযাত্রীরা সোমনাথ মন্দিরে গিয়ে এই কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী শঙ্কর ঘোষ বিশেষ ট্রেনটির যাত্রার সূচনা করবেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্যটন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পুর্ণিমা চক্রবর্তী, পর্যটন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী উমেশ রাই, নগরোন্নয়ন ও পুর বিষয়ক এবং পরিষদীয় বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।
স্কুল শিক্ষা এবং দমকল ও জরুরি পরিষেবা দবপ্তরের প্রতিমন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুজোর আগে সোমনাথ মন্দির সম্পূর্ণ নিখরচায় সোমনাথ মন্দির দর্শণের সুযোগ এ রাজ্যের পুণ্যার্খীদের জন্য।
যা নিঃসন্দেহে এক বিশেষ প্রাপ্তি! দীর্ঘদিনের ইচ্ছা থাকলেও দূরত্ব ও খরচের কারণে অনেকেরই সোমনাথ দর্শন হয়ে ওঠে না। সেই সুযোগই এবার করে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০০ জন ভক্তকে বেছে নিয়ে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরে।
এই যাত্রায় পুণ্যার্থীদের জন্য থাকছে একাধিক সরকারি ব্যবস্থা। যাতায়াতের পাশাপাশি থাকা, খাওয়া এবং সোমনাথ মন্দির দর্শনের খরচও বহন করবে রাজ্য সরকার। ফলে কোনও আর্থিক বোঝা ছাড়াই পুণ্যার্থীরা অংশ নিতে পারবেন এই তীর্থযাত্রায়।
রাজ্য সরকারের তরফে এই প্রথম সোমনাথ দর্শনের এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এর অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্তে সোমনাথ মন্দিরকে ঘিরে যে বিশেষ কর্মসূচি চলছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে বাংলার পুণ্যার্থীদের এই যাত্রাও। একসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, দীর্ঘ রেলযাত্রা, তারপর সোমনাথের দর্শন।

