বাড়ছে ঘরোয়া এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। আজ দর কত ?

ডেস্ক: পশ্চিম এশিয়ায় সংঘাত এবং বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশেও বেড়েছে তেলের দাম। গত কয়েকদিন ধরেই তা ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারে বিকোচ্ছে। যার ফলে দেশ জুড়ে ঘরোয়া রান্নার গ্যাস পাইপবাহিত গ্যাস এবং সিএনজি-র দাম বেড়েছে। যা নিয়ে চিন্তায় সকলেই।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওমানে ইরান ও পারস্য উপসাগরীয় অন্যান্য দেশের মধ্যে পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত হয়েছে। ফলে সপ্তাহের শুরুতেই মধ্যপ্রাচ্যের কূটনীতি কিছুটা ধাক্কা খেয়েছে। তেল পরিবহণের প্রধান দু’টি রুটের পার্শ্ববর্তী এলাকায় নতুন করে হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে ফের বেড়েছে উদ্বেগ।

১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিণ্ডারের দাম: দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বাইতে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা এবং চেন্নাইতে ৯৫৭.৫০ টাকা।

১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম: দিল্লি ২,৭৪৭.৫০ টাকা, মুম্বাইতে ২,৭০১ টাকা, কলকাতায় ২,৮৮৪ টাকা, বেঙ্গালুরুতে ২,৮৩১ টাকা এবং চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা।

সিএনজি- এর দাম (প্রতি কেজি): দিল্লিতে ৮৬.৯৮ টাকা, মুম্বাইতে ৮৮ টাকা, কলকাতায় ৯৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৭ টাকা এবং চেন্নাইয়ে ৯৭.৫০ টাকা।

পিএনজি এর দাম (প্রতি এসসিএম): দিল্লিতে ৪৯.৫৯ টাকা, মুম্বাইতে ৫১.৫০ টাকা, কলকাতাতে ৫০ টাকা, বেঙ্গালুরুতে ৫৩ টাকা এবং চেন্নাইতে ৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *