ফের বাড়লো গ্যাসের দাম ,মাসের শুরুতেই বড়ো ধাক্কা

ডেস্ক: উৎসবের মরসুম শুরু হওয়ার ঠিক আগে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠান উভয়ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর মাঝেই ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর ফলে চিন্তায়।

১৯-কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বেড়েছে।
পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তার সরাসরি প্রভাব পড়ছে দেশে LPG সিলিন্ডারের দামে। শুধু বাণিজ্যিক গ্যাসের নয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দিন দিন যেভাবে উর্ধমুখী হচ্ছে, তাতে হয়ত পরবর্তী সময়ে ১৪.১ কেজির রান্নার গ্যাসের দামও বাড়বে বলে

আজ থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৫৪ টাকা। চলতি বছরের এপ্রিল থেকে একাধিকবার বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। তবে এই মুহূর্তে ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও হেরফের হয়নি।

↑