উৎসবের মরসুমে কর্মবিরতির ডাক বাস চালকদের

ডেস্ক: উৎসবের মরশুমে ফের একবার বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ডাক দিলেন গাড়ির চালকেরা । কারণ যেদিকেই তাকাবেন সেদিকেই রয়েছে ই রিস্কা। জাতীয় সড়কে ব্যাটারী চালিত ই রিস্কা ও টোটোর দাপটের অভিযোগ তুলে কর্মবিরোধির ডাক দিয়েছে তুফানগঞ্জ মহকুমা বাস ড্রাইভার ইউনিয়ন। এখানে চালকদের অভিযোগ, হাইওয়েতে ই রিস্কা অবাধ চলাচলের কারণে বাসের যাত্রী কমে গিয়েছে। এর ফলে আয় কমলেও জ্বালানি বা অন্যান্য খরচ মেটাতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীনে পড়ছেন বাস মালিক ও চালকেরা।
বাস চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বাড়ছে চাপ
এই কর্ম বিরতির জেরে সোমবার সকাল থেকেই তুফানগঞ্জ ব্যাহত হয়ে যায় বেসরকারি বাস পরিষেবা । পাশাপাশি অসম থেকে কোচবিহার ও শিলিগুড়িগামী বেশ কিছু বাস ঘুরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এর ফলে সমস্যা করেন দূরপাল্লা যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রা নিত্যযাত্রীরা।
আন্দোলনরত বাস চালকদের দাবি, জাতীয় সড়কে ই-রিকশা বা টোটো চলাচল নিয়ে আদালতের নির্দেশ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান বা মাইকিং করা হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি।

