আবহাওয়ার ভোলবদল ,কলকাতা সহ রাজ্যের জন্যে কি পূর্বাভাস ?

ডেস্ক: ফের বদলাতে পারে আবহাওয়ার মতিগতি। ভাইফোঁটাতে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে ভরা হেমন্তেও বৃষ্টির হাতছানি থেকে বঙ্গবাসীর মুক্তি নেই বলাই চলে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায়, অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের জেরেই ভাইফোঁটায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ-সর্বত্রই বৃষ্টির সতর্কতা রয়েছে।

সোমবার থেকে আবহাওয়ায় বদল দেখা যেতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বলে জানা গিয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই-২৪ পরগনা বেশ কয়েকটি জেলাতেই রয়েছে দুর্যোগের আশঙ্কা।

অন্যদিকে, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় এলাকায় বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। তবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি।

সোমবার ভোরের শেষ বুলেটিনে যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে। তবে দুপুরের পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *