রেশন ডিলার দের বাড়ছে কমিশন ,কার্যকর হবে এপ্রিল থেকেই

ডেস্ক: বাড়তে চলেছে রেশন ডিলারদের কমিশন। সম্প্রতি রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

গত এপ্রিল মাস থেকে এই বর্ধিত কমিশন কার্যকর হওয়ার কথা ছিল। এই কমিশনের খরচ কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বহন করে। অর্থাৎ, কমিশন বৃদ্ধির ক্ষেত্রে দুই সরকারেরই আর্থিক দায় রয়েছে।

তবে কেন্দ্রের সিদ্ধান্ত ঘোষণা হলেও পশ্চিমবঙ্গে এতদিন তা কার্যকর হয়নি। কারণ, আগের রাজ্য সরকারের আমলে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর নতুন নির্দেশিকা জারি করে কমিশন বৃদ্ধির কথা জানিয়েছে।

তৃণমূল সরকারের আমলে কেন্দ্রীয় কমিশনের পাশাপাশি রাজ্য সরকার কুইন্টাল প্রতি অতিরিক্ত ৫ টাকা দিত। ফলে রেশন ডিলারদের মোট কমিশনের পরিমাণ ছিল ৯৫ টাকা।এবার কেন্দ্রীয় সরকার কমিশন ৯০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করায়, আগের অতিরিক্ত ৫ টাকা বহাল থাকলে ডিলারদের মোট কমিশন দাঁড়ানোর কথা ১০৫ টাকা।

এই পরিস্থিতিতে কমিশনের সঠিক পরিমাণ এবং তা কার্যকর করার পদ্ধতি জানতে খাদ্য ও সরবরাহ দপ্তরের কাছে চিঠি দেওয়ার পরিকল্পনা করছেন ডিলার সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *