৩০০টাকার কমে রান্নার গ্যাস পেতে গেলে কি করতে হবে ?

ডেস্ক : পুনরায় চালু হল প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় আবেদন। তবে আবেদন করলেই যে গ্যাস পাওয়া যাবে তা কিন্তু একেবারেই নয় বলে জানাচ্ছেন ইন্ডেন এলপিজি ডিলার সংগঠনের বিজ্ঞ বিশ্বাস।

রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতন করা হবে এবং ফর্ম বিলি করা হচ্ছে। তাই আপনিও যদি পিএম উজ্জ্বলা যোজনাতে গ্যাস নিতে চান তাহলে আপনাকে ধৈর্য্য ধরতেই হবে। কারণ সমস্তটা খুঁটিয়ে দেখে তবেই গ্যাস দেওয়া হবে। তাছাড়া গ্যাস সিলিন্ডার ডেলিভারি হতেও আগের তুলনায় বেশি সময় লাগছে। অনেকেরই ডেলিভারির এসএমএস আসার পরেও তারিখ পরিবর্তন হয়ে যাচ্ছে।

এদিকে গ্যাস ডিলারদের মতে, অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে। যার ফলে এই আবেদন একসাথে নিস্পত্তি করা বেশ সময় সাপেক্ষ। ধীরে ধীরে এই আবেদন ভেরিফিকেশন করে ছাড়া হবে বা কানেকশন দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে যদি ৩০০ টাকা কমে অর্থাৎ ৭০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার চান তাহলে অপেক্ষা করতেই হবে।

হ্যাঁ ঠিকই দেখছেন, বিগত ৩ বছর এই প্রকল্প বন্ধ ছিল। তবে এবার প্রশাসন এই প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে চায়। সেই কারণে আবারও চালু হয়েছে রেজিস্ট্রেশন। তাই আপনিও যদি যোগ্য হন আর আপনার হাতে বেশ কিছুটা সময় রয়েছে তাহলে জনকল্যাণ শিবিরে গিয়ে উজ্জ্বলা যোজনার ফর্ম ফিলাপ করে আসতে পারেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে চালু হওয়ার পর থেকে চালু হওয়ার পর থেকে তিনটি ধাপে উজ্জ্বল যোজনায় উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে গোটা দেশে প্রায় ১০.৩৫ কোটি পরিবার। যার দমধ্যে ৮৫ থেকে ৯০ লক্ষ রয়েছে পশ্চিমবঙ্গেই। আর এবার আশা করা হচ্ছে আরও বহু মানুষ কম দামে সিলিন্ডার পেতে এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন। তবে যেখানে কিছুদিন আগেও বছরে ৯টি সিলিন্ডার পাওয়া যেত উজ্জ্বল প্রকল্পে, সেটা এখন কমিয়ে মাত্র ৪টি করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *