একলাফে দাম বাড়লো ডিজেল,পেট্রোল এর

ডেস্ক: দেশজুড়ে বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। একলাফে লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৩ টাকা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩ টাকা ১১ পয়সা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগামছাড়া বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

তেল বিপণন সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার জেরেই ব্যারেলপ্রতি ক্রুড অয়েলের দাম ১০২ ডলারে পৌঁছে গিয়েছে। কয়েকদিন ধরেই জ্বালানির দাম বৃদ্ধির জল্পনা চলছিল। অবশেষে সেই আশঙ্কাই বাস্তব হল।

নতুন দামের ফলে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম আরও চড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহণ খরচের উপর। যার জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরও বাড়ে, তাহলে আগামী দিনেও জ্বালানির দামে ফের সংশোধন হতে পারে।

পেট্রোলের নতুন দাম (₹/লিটার)
দিল্লি ₹৯৭.৭৭
কলকাতা ₹১০৮.৭৪
মুম্বই ₹১০৬.৬৮
চেন্নাই ₹১০৩.৬৭
ডিজেলের নতুন দাম
দিল্লি ₹৯০.৬৭
কলকাতা ₹৯৫.১৩
মুম্বই ₹৯৩.১৪
চেন্নাই ₹৯৫.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *