বঙ্গোপসাগরে আজই পরিণত হবে গভীর নিম্নচাপে ,কলকাতায় কেমন থাকবে আবহাওয়া ?

ডেস্ক: আবহাওয়া দপ্তরের মঙ্গলবারের সকাল সাড়ে পাঁচটার আপডেট অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এই নিম্নচাপ। গত ৬ ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিবেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে নিম্নচাপটি।

সোমবার মৌসম ভবন জানিয়েছিল, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এই গভীর নিম্নচাপ আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে বিষয়ে এখনও আবহাওয়া দপ্তর কিছু জানায়নি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামীকাল অর্থাৎ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা।

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। উপকূলের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার কমলা, হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *