দিন দিন উর্ধমুখী LPG গ্যাস সিলিন্ডারের দাম !

ডেস্ক: উৎসব পর্বের মাঝেই বাণিজ্যিক গ্যাসের আকাশছোঁয়া দাম অব্যাহত রইল। পাশাপাশি কিছুটা স্বস্তি, এই দামবৃদ্ধির আঁচ এখনও সাধারণ মানুষের রান্নাঘরে পড়েনি। ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে৷
নভেম্বর মাসের মাঝামাঝি চলছে। এই মাসের শুরুতেই এক ধাক্কায় প্রায় ১৭ টাকা বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেই দাম এখনও বহাল আছে। আগামীতে দাম কমার কোনও লক্ষণ দেখছে না ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, এর আগে অক্টোবর মাসেও এক লাফে অনেকটা বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পরপর এমন দাম বাড়ায় মাথায় হাত পড়েছে হোটেল-রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসায়ী মহলের।
ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে লাগাতার ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। আর তারই প্রভাব এসে পড়ছে বিশ্ব তথা দেশের জ্বালানি বাজারেও।
কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৭১ টাকা।
দিল্লিতে রান্নার গ্যাস ৯৪২ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৮২০ টাকা। মুম্বইয়ে রান্নার গ্যাস ৯৪১.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৭৫ টাকা।চেন্নাইতে রান্নার গ্যাস ৯৫৭.৫০ টাকা।

