পুজোর আগে আবার শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ

ডেস্ক: ফের শুরু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদন প্রক্রিয়া। কবে থেকে?
সেপ্টেম্বর মাসে দেড় কোটির বেশি মহিলা ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় ৩০০০ টাকা পেয়েছেন। নতুন করে আরও ১০ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে এই প্রকল্পের অধীনে।

আবেদনকারীদের নথিপত্র ভেরিফিকেশনের জন্য বন্ধ ছিল ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদন প্রক্রিয়া। অফলাইনে ও অনলাইনে ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ ছিল।

তবে শীঘ্রই ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, যোগ্য মহিলারা পুজোর আগেই ‘অন্নপূর্ণা’র ৩০০০ টাকা পাবেন।

নবান্নের ঘোষণা অনুযায়ী, ২ অক্টোবর থেকেই বিশেষ জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’ শুরু হচ্ছে। কলকাতার ১৬টি বরো তথা রাজ্যের সমস্ত ব্লকে তিনদিনের জন্য বসবে ক্যাম্প। এই শিবিরেই ‘অন্নপূর্ণা যোজনা’-সহ রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প নিয়েও অভিযোগ জানাতে পারবেন।

অন্যদিকে শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করবে সরকার। তখন ‘অন্নপূর্ণা যোজনা’-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *