বাইক বিধিতে বদল ,বেড়ানোর আগে জেনেনিন !

ডেস্ক: ভোটারদের ভয় দেখাতে বাইক বাহিনীর কথা বারেবারেই উঠে এসেছে। সেই বাইক মিছিল এবার বন্ধ। বাকী রইল সাধারণ বাইক আরোহী কথা।
সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত বাইক চলাচল নিষিদ্ধ। জরুরি প্রয়োজন ছাড়া ওইসময় বাইক ব্য়বহার করা যাবে না। চিকিত্সা সংক্রান্ত প্রয়োজন ও পারিবারিক প্রয়োজনে বাইক নিয়ে বের হওয়া যাবে। তবে তা যুক্তিপূর্ণ হতে হবে।
দিনের বেলা বাইক নিয়ে বের হওয়া যাবে তবে পিলিয়ন রাইডিং করা যাবে না। তবে চিকিত্সার প্রয়োজনে, পারিবারিক কোনও প্রয়োজনে, পড়ুয়াদের স্কুলে পৌঁছে দেওয়া ও নিয়ে আসার ক্ষেত্রে পিলিয়ন রাইডিং করা যাবে।
ভোটের দিন সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোটের কাজে পিলিয়ন রাইডিং করা যাবে। পাশাপাশি চিকিত্সা সংক্রান্ত বিষয়, পরিবারের কোনও গুরুত্বপূর্ণ কাজে বাইক ব্যবহার করা যাবে।
এসবের বাইরে কেউ যদি কোনও কাছে ছাড় পেতে চান তাহলে স্থানীয় পুলিসের কাছ থেকে তার অনুমতি নিতে হবে। জরুরি পরিষেবার সঙ্গে যারা জড়িত।অফিসযাত্রীরা। তবে আইকার্ড দেখাতে হবে।
ওলা,উবার, জেমাটো, সু্ইগির মতো হোম ডেলিভারি কর্মীরা। এরা পিলিয়ন নিতে পারবেন।
সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক কাজে ছাড়।
উল্লেখ্য, বাংলার রাজনীতির ইতিহাসে ‘বাইক বাহিনী’ একটি অতি পরিচিত শব্দ। অভিযোগ, ভোটের আগে দুষ্কৃতীরা বাইকে চড়ে ভোটারদের ভয় দেখানো, এলাকা দখল বা বেআইনি সামগ্রী পাচারের কাজ করে থাকে। বিশেষ করে গলি বা সংকীর্ণ রাস্তা দিয়ে দ্রুত পালিয়ে যেতে বাইকের জুড়ি মেলা ভার। এই অশুভ সংস্কৃতিতে ইতি টানতেই এবার সরাসরি বাইক চলাচলের ওপরেই ‘কোপ’ বসাল কমিশন।

