১০ বছরের বেশি পুরোনো হয়েগেছে আঁধার কার্ড ,এক্ষুনি আপডেট করুন ১৪ই জুন এর পর থেকে আঁধার হয়েযাবে…………

ডেস্ক: সব গুরুত্বপূর্ণ নথির মধ্যে আঁধার কার্ড অন্যতম। এর মাধ্যমে নাগরিকদের অনেক কাজই সহজ হয়ে যায়। সরকারি কাজ থেকে শুরু করে অফিশিয়াল কাজ– সবক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় আপনার আধার কার্ডের তথ্যগুলো পুরনো হয়ে গিয়েছে, যেমন-এতে থাকা ঠিকানা বদলেছে কিংবা আধার কার্ডটি অনেক পুরনো হয়ে গিয়েছে; সেক্ষেত্রে এগুলো আপডেট করা জরুরি। যদি ঠিকানা পুরনো হয়, আধারতথ্য অসম্পূর্ণ থাকে কিংবা ভুল ছাপা হয়ে থাকে, তবে তা সংশোধন করতে হবে।
যাঁদের আধার কার্ড ১০ বছরের বেশি পুরনো, তাঁদের আধারতথ্য আপডেট করার জন্য ভারতীয় স্বতন্ত্র পরিচয় কর্তৃপক্ষ (UIDAI)-র পক্ষ থেকে জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। কারও আধার কার্ড ১০ বছর আগে তৈরি হয়ে থাকলে এটি আপডেট করার বিষয়টিও তাঁদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত। উল্লেখ্য যে, আগামী ১৪ জুন, ২০২৬ পর্যন্ত এই কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এরপর থেকে আধার আপডেট করতে নির্ধারিত ফি বা মাশুল দিতে হবে।
স্টেপ ১: প্রথমে আধারের অফিসিয়াল পোর্টাল myAadhaar-এ যান।
স্টেপ ২: আপনার আধার নম্বর দিয়ে লগ-ইন করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি দিন।
স্টেপ ৩: লগ-ইন করার পরে ড্যাশবোর্ড থেকে ‘Document Update’ বিকল্পটি বেছে নিন।
স্টেপ ৪: আপনার বর্তমান তথ্যসমূহ (নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা সংক্রান্ত) যাচাই করে নিন।
স্টেপ ৫: সমস্ত তথ্য ঠিক থাকলে কনফার্মেশন বক্সে টিক দিন এবং পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যান।
স্টেপ ৬: তালিকার মধ্য থেকে আপনার কাছে থাকা বৈধ পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র নির্বাচন করুন।
স্টেপ ৭: প্রয়োজনীয় নথিগুলি নির্ধারিত ফরম্যাটে।
স্টেপ ৮: আপডেট অনুরোধটি সম্পন্ন করতে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
স্টেপ ৯: আবেদনের বর্তমান অবস্থা ট্র্যাক করার জন্য সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN)টি সংগ্রহে রাখুন।
মনে রাখবেন, আপনি যে সমস্ত নথি বা ডকুমেন্ট আপলোড করবেন, তা যেন অত্যন্ত পরিষ্কার এবং পড়ার যোগ্য থাকে। আধার কার্ডে যে নাম রয়েছে, নথিতেও ঠিক সেই নামই থাকতে হবে এবং নামের বানান অবশ্যই মিলতে হবে। যদি নামের বানানে কোনো অমিল থাকে, তবে সেই নথিটি বাদ দিন। নথিগুলি অবশ্যই JPEG, PDF অথবা PNG সাপোর্টেড ফরম্যাটে হতে হবে এবং ফাইলের আকার বা সাইজ নির্ধারিত সীমার মধ্যেই থাকতে হবে।

