অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন শুরু ,জেনে নিন কারা কারা আবেদন করতে পারবে ?

ডেস্ক:অন্নপূর্ণা যোজনা আবেদন আবার নতুন করে শুরু হচ্ছে। নতুন করে এটি আবেদন করার জন্যে জেনে নিন কি কি প্রয়োজন

মাথায় রাখতে হবে সব মহিলারা কিন্তু এই যোজনার টাকা পাবেন না। এটি পাওয়ার জন্য প্রথমে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মানতে হবে। তারপরেই এই যোজনার টাকা আপনি পেতে পারেন। যদি যোগ্যতা বা ক্রাইটেরিয়া না মেলে তার অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যাবে না। তাই একনজরে জেনে নিন অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন।
আবেদনকারী মহিলাকে হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা। বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি করলে বা পেনশনের অন্তর্ভুক্ত হলে এই যোজনার টাকা পাওয়া যাবে না। পাশাপাশি আবেদনকারী মহিলাকে আয়কর দিলে এই যোজনার টাকা পাওয়া যাবে না।

আবেদনের জন্যে আবেদনকারীর ভোটার কার্ড ,ভোটার তালিকায় নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ( অবশ্য ই যেন DBT লিংক থাকে ),আধারকার্ড,মোবাইল নম্বর

এর জন্য আপনাকে বাড়িতে বসে অন্নপূর্ণা যোজনা ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। ওয়েবসাইট টি হল- https://socialregistry.wb.gov.in/। তবে নতুন করে অফলাইনে ওই কাজটি সেরে ফেলা যেতে পারে। এর জন্য আপনাকে সেবা সেতু অভিযান ক্যাম্পে চলে যেতে হবে। সেখানে গিয়ে ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিন। তাহলেই আপনার কাজ হয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *